শিরোনাম

বিকেল থেকে শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ, সমুদ্র বন্দর খালি করা হচ্ছে

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে এরই মধ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার পর সব বিমান ওঠানামা বন্ধ রাখা হবে। শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক কমোডর সরোয়ার ই জাহান দুপুরে এ কথা জানান।
এদিকে শনিবার সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মিলনায়তনে জরুরি সভা করে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছেন চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজ। তিনি বলেন, বন্দরের জেটি এলাকার ১৮টিসহ বহির্নোঙরে থাকা ৩১টি জাহাজ কক্সবাজারের দিকে নিরাপদে পাঠিয়ে দেওয়া হয়েছে। বন্দরের আশপাশে থাকা লাইটারেজ জাহাজগুলোকে কর্ণফুলী নদীর আশপাশে নিরাপদ জায়গায় পাঠানো হয়েছে।
বন্দরের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, বন্দরের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button