মহানগরশিরোনাম

বিএসএমএমইউয়ে কর্মরত চিকিৎসক দম্পতি স্বপ্নীল-নুজহাত করোনা আক্রান্ত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত চিকিৎসক দম্পতি মামুন আল মাহতাব স্বপ্নীল ও নুজহাত চৌধুরী শম্পা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
একাত্তরের শহীদ ডা. আলীম চৌধুরীর ছোট মেয়ে ডা. নুজহাত চৌধুরী বিএসএমএমইউয়ে চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং প্রজন্ম একাত্তরের প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক সম্পাদক।
বিএসএমএমইউয়ের লিভার বিভাগের প্রধান স্বপ্নীল বুধবার দুপুরে স্ত্রীসহ তার করোনা আক্রান্তের এ তথ্য গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, চার দিন হল আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। আমার স্ত্রী ও অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলেটি গত তিন দিন আগে আক্রান্ত হয়েছে। আমরা সবাই বাসাতেই চিকিৎসা নিচ্ছি। এমনিতে তেমন কোনো সমস্যা নেই।
হাসপাতালে রোগীদের দেখার পাশাপাশি টেলিভিশনের বিভিন্ন আলোচনায় নিয়মিত অংশগ্রহণ এবং গণমাধ্যমে লেখার মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে স্বাস্থ্যসচেতনতা সৃষ্টির কার্যক্রমে যুক্ত রয়েছেন তারা দুজন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া ও ডা. স্বপ্নীলের নেতৃত্বে ২০১৮ সালে গঠিত ঘাতক দালাল নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধেও কাজ করছে।
উত্তম বড়ুয়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তিন চিকিৎসকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা এক বিবৃতিতে বলেছেন, আমরা বিশ্বাস করি করোনার বিরুদ্ধে তাদের মত প্রথম সারির লড়াকু যোদ্ধারা দ্রুত সুস্থ হয়ে আবার চিকিৎসা সেবা কার্যক্রমে পূর্ণোদ্যমে অংশগ্রহণ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button