বিএনপি-জামাতের দু:শাসন জনগন আর দেখতে চায় না : সুবিদ আলী ভূইয়া
নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামাতের দু:শাসন জনগন আর দেখেতে চায় না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া। বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলার রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিণ যুবলীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।
সুবিদ আলী ভূইয়া বলেন, বিএনপি-জামাতের ৫ বছরের যে দু:শাসন সেই দু:শাসনের কথা জনগন এখনও ভুলে যায় নি এবং বাংলার মানুষ কোন দিনও তা ভুলতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আবার সরকার গঠন করবে এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনেও আওয়ামীলীগ ই বিজয়ী হবে।
আগামী নির্বাচনকে সামনে রেখে দাউদকান্দি এবং মেঘনা উপজেলার আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ প্রতিটি অঙ্গসহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়া।
দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজাহান খন্দকারের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান হাবিব, ইলিয়টঞ্জ (দক্ষিণ) ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পদক মোঃ সেলিম, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু ও দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ।
এবারের সম্মেলণ ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে ৫ জন ও সাধরণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।




