slider

বাড়িতে ঢুকে ভাত-মাংস খেয়ে সামগ্রী চুরি করে চোরেরা

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বাড়ির গেট ও রুমের তালা ভেঙে ফ্রিজে রাখা ভাত-মাংস খেয়ে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ পেয়ে চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধারসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) সকালে ভুক্তভোগী শাজাহান হোসাইন উলিপুর থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা করলে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি চৌকস টিম অনুসন্ধান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চোর চক্রের মূলহোতা উলিপুর পৌর শহরের জোনাইডাঙ্গা গ্রামের মো. ফারুক হোসেন (৩২), মো. খোকন মিয়া (৪২) ও উলিপুরের হাতিয়া ইউনিয়নের ডোবারপাড় এলাকার মো. আব্দুল হাকিম (৪৮)।

তাদের কাছ থেকে চোরাই ছোট পানির পাম্প ১টি, গ্যাসের চুলা ১টি, লাল রংয়ের ছোট বাই সাইকেল ১টি, এলইডি মনিটর ২টি,গ্যাস সিলিন্ডার ১টি,স্বর্ণের আংটি ১টি,কম্বল ২টি, স্টাবলাইজার ১টি, পানির ফিল্টার ১টি, ব্লেন্ডার ১টি, মেলামাইন প্লেট ১৩টি উদ্ধার করে পুলিশ।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উলিপুর পৌর শহরের একটি পরিবারের সকল সদস্য মিলে গত ১৮ অক্টোবর রাতে উলিপুরের বজরা এলাকায় বোন জামাইয়ের জানাজায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে বাড়ি থেকে চলে যান। পরদিন নিজ বাসায় এসে দেখেন তাদের বাসার গেটের তালা ও রুমের তালা ভাঙা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো। তাদের বিভিন্ন মালামালও ঘরে নেই। এছাড়াও তাদের বাড়ির রান্না করা ভাত ও মাংস সব খেয়েছে চোরেরা।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শনিবার সকালে মামলা করলে তাৎক্ষণিকভাবে অনুসন্ধান চালিয়ে চোরদের গ্রেপ্তার করা হয়। এছাড়াও পরিবারটির বিভিন্ন ধরনের রান্না করা খাবার ফ্রিজে রাখা ছিল। এসব খাবার খেয়ে চোরেরা বিভিন্ন আসবাবপত্র চুরি করে চলে যায়।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময়ে বাসার মালিকদের অনুপস্থিতিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাসার তালা ভেঙে মালামাল চুরি করে পালিয়ে যেত এদের ধরতে হবে বিচার করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button