বান্দরবান বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বান্দরবান প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোঃ শাওনকে হত্যার প্রতিবাদে বান্দরবান বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চৌধুরী মার্কেটস্হ বান্দরবান জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গণির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সা শে প্রু, আলহাজ্ব আব্দুল মাবুদ, মজিবুর রশিদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও একাদশ সংসদ নির্বাচনে দলীয় বিকল্প প্রার্থী উম্মে কুলসুম সুলতানা লিনা, জেলা মৎসজীবি দলের সভাপতি আবুল হাসেম, বিএনপি নেতা লুচন বাবু, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান সিদ্দিকী, সহ-সভাপতি ইয়াছিনু চৌধুরী রিপন, সাবেক যুবদল নেতা সোহেল খান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি লাইগ্য চিং, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন মাসুম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত ভূষণ, যুবদল নেতা কাসেম, আবু ছালে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ বান্দরবান জেলার আহবায়ক মুসলিম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মুছা হাওলাদা, সদর উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুর রহমান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম, যুগ্ন আহবায়ক হাবিব,উমচিং, মিরাজ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




