
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে তিনটি এসএমজি, একটি চাইনিজ রাইফেল,৮টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি, গুলির পাউচ, সামরিক পোশাক, ওয়াকিটকি, মোবাইল ফোন ও বেশ কয়েক হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত রাইফেলটি ব্যাংক ডাকাতির সময় পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেয়া অস্ত্রগুলোর একটি।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযান চলমান রয়েছে।




