Uncategorized
বাঘাইছড়িতে শতাধিক পাহাড়ী ও বাঙ্গালী শীতার্তের মাঝে বিজিবির কম্বল বিতরন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে শতাধিক পাহাড়ী ও বাঙ্গালী অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরন করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। ৭ ডিসেম্বর সোমবার সকাল ১১ ঘটিকায় মারিশ্যা জোন অফিস প্রাঙ্গনে এসব কম্বল বিতরন করেন বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কমান্ডার মোঃ আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএইচসি, আর্টিলারি) এসময় বিজিবির বিভিন্ন পদমর্যাদার জেসিওগন উপস্থিত ছিলেন। জোন কমান্ডার বলেন মারিশ্যা জোনের জনকল্যাণমুখী কাজের অংশ হিসেবে এই কম্বল বিতরন করা হয়েছে, আগামীতেও এই ধারা অব্যহত থাকবে।




