Uncategorized

অস্ট্রেলিয়ার রানের পাহাড়

তৃতীয় ওয়াডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৭১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভ স্মিথের জোড়া সেঞ্চরিতে এই রান তোলে সফরকারীরা।
আগের দুই ম্যাচে অস্ট্রেলিয়াকে রীতিমত বিধ্বস্ত করা দক্ষিণ আফ্রিকা বুধবার ডারবানে সিরিজ জয়ের লক্ষ্যে খেলতে নামে। কিন্তু টস জিতে ব্যাটিং করতে নামা অসি ব্যাটসম্যানরা তাদের জন্য কঠিন করে তুলেছেন ম্যাচ।
উদ্বোধনী জুটিতে ১১০ রান তোলে বিশ্বচ্যাম্পিয়নরা। ব্যক্তিগত ৫৩ রানে অ্যারন ফিঞ্চ বিদায় নেয়ার পর অধিনায়ক স্মিথের সাথে ১১৪ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার।
১০৭ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১১৭ রান করে ইমরান তাহিরের বলে আউট হন ওয়ার্নার। তার ওয়ানডে ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি এটি।
আর ৯ চার ও এক ছক্কায় ১০৭ বলে ১০৮ রান করেন স্মিথ। এটি তার ক্যারিয়ারের ৬ষ্ট ওয়ানডে সেঞ্চুরি। শেষ দিকে জর্জ বেইলির ১৮ বলে ২৮, ট্রেভিস হেডের ১৮ বলে ৩৫ রানেও ওপর ভর করে তাদের সংগ্রহ দাড়ায় ৩৭১।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button