Uncategorized

বাঘাইছড়িতে মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারী সোমবার উপজেলার মডেল টাউন এলাকায় এই টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয় এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রনি কান্তি দে ও সুমন ধরের টীম এছাড়া রানারআপ হওয়ার গৌরব অর্জন করে মোহাম্মদ মিশু ও মোহাম্মদ ফয়সালের টীম। কাচালং মডেল টাউন একাদ্বশ এই টুর্নামেন্টের আয়োজন করে এতে ৮ টি শক্তি শালী দল অংশ গ্রহন করেন। চুড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জগৎ দাশ এছাড়াও এলাকার ক্রিয়ামোদী অগনিত দর্শক উপস্থিত ছিলেন খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের সকল খেলোয়াড়ের হাতে দলীয় ট্রফি ও পুরষ্কার তুলে দেন যুবলীগ নেতা জগৎ দাশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button