Uncategorized

নাটোরে ডিপিএফ এর উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নাটোর প্রতিনিধি:নাটোরে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের সাহারা প্লাজাতে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শামীম আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার লিটন কুমার সাহা উপস্থিত ছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের আওতায় ডিপিএফ কর্তৃক এই আয়োজনে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নবীউর রহমান পিপলু, ডিপিএফ এর সাধারণ সম্পাদক শিবলী সাদিক, এনজিও নিডা’র নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সেতু দাস প্রমূখ। ডিপিএফ এর সদস্য মোস্তাফিজুর রহমান টুটুলের সঞ্চালনায় আলোচনা সভায় দিবসের মূল নোট উপস্থাপন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ্যাড. খগেন্দ্রনাথ রায়। আলোচনা সভা শেষে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button