sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু, আহত- ২

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রোববার (২ আগষ্ট) দুপুরে পীরগঞ্জ উপজেলার কুশারীগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুশারীগাঁও গ্রামের মৃত বিহারুর ছেলে সহিরাম (৬০) এবং একই গ্রামের টিয়াকুর স্ত্রী শান্তি রাণী (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তি রাণী এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন। রোববার সেখানে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে সহিরাম ও শান্তিরাণীসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। এ সময় হাসপাতালে নেওয়ার পথে সহিরাম ও শান্তি রাণীর ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে আরও দুজন আহত ব্যক্তিদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মর্মান্তিক এ ঘটনায় কুশারীগাঁও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button