Uncategorized

বাঘাইছড়িতে ভদন্ত তিলোকানন্দ মহাস্থবিরের ৮৩ তম জন্মদিনে ভক্তকূলের ৩০ লক্ষ টাকার গাড়ী উপহার

ওমর ফারুক সুমন : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারে পার্বত্য ভিক্ষু সংঘের মহামান্য ৪র্থ সংঘ রাজ কাচালং শিশুসদনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যক্ষ ভদন্ত তিলোকান্দ মহাথের এর ৮৩ তম জন্ম জয়ন্তি উপলক্ষে ২৯ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে একটি নতুন টওটা নোহা গাড়ী উপহার দিয়েছেন ভান্তের ভক্তকূল। এছাড়াও জন্মদিন উপলক্ষে বিশালআকার কেক কাটা হয় পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে নানা উপহার সামগ্রী তুলে দেন। জয়ন্তি উৎসব ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত শ্রদ্ধালংকর মহাস্হবির পার্বত্য ভিক্ষু সংঘ কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপংকর তালুকদার এমপি, মাননীয় সংসদ সদস্য গনপ্রজাতন্তি বাংলাদেশ সরকার,সভাপতি খাদ্য মন্তণালয় সর্ম্পকিত সংসদীয় স্হায়ী কমিটি।
বিশেষ অতিথি ছিলেন অংসুইপ্রু চৌধুরী, চেয়ারম্যান পাবর্ত্য জেলা পরিষদ রাঙামাটি।
বৃষকেতু চাকমা, সাবেক চেয়ারম্যান পাবর্ত্য জেলা পরিষদ রাঙামাটি। সুদর্শন চাকমা,চেয়ারম্যান বাঘাইছড়ি উপজেলা পরিষদ। প্রিয়নন্দ চাকমা, সদস্য জেলা পরিষদ রাঙামাটি। আব্দুল কাইয়ুম ভাইস চেয়ারম্যান, বাঘাইছড়ি উপজেলা পরিষদ।
মোঃ আশরাফ উদ্দিন ওসি বাঘাইছড়ি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীসহ, এলাকার চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী, ও পাঁচ শতাধিক ভক্তকূল উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button