Uncategorized

বাঘাইছড়িতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শোভা যাত্রা ও আলোচনা আয়োজন করেছে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর। ১৬ অক্টোবর সুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শোভা যাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে উপলেলা সহকারী কৃষি কর্মকর্তা রাখাল চন্দ্র দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর শুক্কুর মিঞা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মংখলা প্রু মারমা, উপসহকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এবারের প্রতিপাদ্য বিষয় হলো কৃষিই সমৃদ্ধি সবাইকে নিয়ে এক সাথে বিকশিত হোন, শরীলের যত্ন নিন, সুস্থ্য থাকুন আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। এসময় বক্তারা দেশকে খাদ্যে সংয়সম্পূর্ণ করতে সরকারের গৃহিত নানা পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button