Uncategorized

বাঘাইছড়িতে পাহাড়ী আঞ্চলিক তিন দলের ঘন্টা ব্যাপী ত্রিমূখী বন্ধুক যুদ্ধে ৭০০ রাউন্ড গুলিবিনিময়

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার তালুকদার পাড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক ৩ সংগঠন জেএসএস (সন্তু) ও জেএসএস(এমএন লারমা) এবং ইউপিডিএফ (গনতান্ত্রিক) দলের মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধ সংগঠিত হয়েছে এতে উভয় পক্ষ ৭০০ রাউন্ড গুলিবর্ষণ করে। বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান গুলাগুলি প্রচন্ড আওয়াজ আমরা শুনতে পেয়েছি তবে এখনো কোন হতাহতের সংবাদ পাইনি। ৯ জানুয়ারী শনিবার দুপুর ১ঃ৪৫ থেকে ২ঃ৫০ পর্যন্ত একটানা গুলাগুলির ঘটনা ঘটে এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। ঈমাম পাড়া জামে মসজিদ, নুর টাওয়ার ও আব্দুর শুক্কুর মিঞা কমিশনারের বাসায় গুলি এসে পরে। সাস্থানীরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করে ঘটনার পরপরই বিজিবি ও পুলিশ তৎপরতা শুরু করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button