বাঘাইছড়িতে কন্যা শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্প” সম্পর্কে ইউএনডিপির সভা

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে “শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কন্যা শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্প” অংশীজনদের প্রকল্প কার্যক্রম অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনডিপি’র সহযোগিতায় ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে অনুষ্ঠিত অবহিত করণ সভায় উপজেলা শিক্ষা ফেসিলিটেটর, প্রিয়দর্শী চাকমা। ইউএনডিপি, উপজেলা ফেসিলিটেটর, ধিমান ত্রিপুরা।
জেলা জেন্ডার কর্মকর্তা টুগুন চাকমা ও
মনিটরিং কর্মকর্তা তোফা চাকমা এর সমন্বয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাঘাইছড়ি। বিশেষ অতিথি হিসেবে আবুল কাইয়ুম, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, বাঘাইছড়ি। সাগরিকা চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বাঘাইছড়ি নুর মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,বাঘাইছড়ি। জয়নাল আবেদীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বাঘাইছড়ি। ডাঃ আবু বক্কর সিদ্দিক, মেডিকেল অফিসার,বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও হেডম্যান উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কন্যা শিশু ও নারীর ক্ষমতায়ন এবং করোনা কালীন মাঠ পর্যায়ে শিক্ষা পদ্ধতি উন্নয়নে করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।



