সিংগাইরে ভোক্তা অধিকারের অভিযান : কেজিতে আদার দাম কমলো ১৫০ টাকা

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরের বাজার আদার কেজি বিক্রি হচ্ছেল সাড়ে ৩শত টাকা কেজি দরে। হঠ্যাৎ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তা কেজি প্রতি কমে গেলো ১৫০ টাকা রবিবার সকালে জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম, সাহরাইল, মানিকনগর, জয়মন্টপ ও বায়রা বাজারে পরিচালিত অভিযানে অতিরিক্ত দামে আদা বিক্রির অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইন,২০০৯ অনুযায়ী পৃথক ৬ জন
ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সিঙ্গাইরের চারিগ্রাম বাজারের ব্যবসায়ী মো. এরশাদ, আক্কাস আলী ও ফিরোজ হোসেন, সাহরাইল বাজারের খোকন মোল্লা, মানিকনগর বাজারের মিজানুর রহমান এবং বায়রা বাজারের শংকর সাহা। তাঁদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সকালে সিংগাইর উপজেলার বিভিন্ন বাজার অভিযানে দেখা যায় প্রায় প্রতিটি বাজারে আদার কেজি বিক্রি হচ্ছিল ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। অথচ পাইকারি বাজারে আজ(রবিবার) আদার সর্বোচ্চ দাম ছিল ১৭০ টাকা। পরে অতিরিক্ মুনাফা আদায়ের দায়ে ছয় ব্যবসায়ী কে জরিমানা করা হয়। এসময় বনিক সমিতি কর্মকর্তা ও ভোক্তা অধিকারের কর্মকর্তা ও ক্যাবের কর্মকর্তার উপস্থিতিতে ব্যবসায়ীদের বেশী মুল্যে বিক্রি বন্ধ করে প্রতি কেজি আদা সর্বোচ্চ ২০০ টাকা করে
বিক্রয় করার সিদ্ধান্ত হয়। একই সাথে আদার মূল্য তালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেয়া হয়।
বাজারে উপস্থিত ক্রেতা ও বিক্রেতা সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতন করা হয়। সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত ভিযানে সহযোগিতা করেন ক্যাব এর জেলা সাধারণ সম্পাদক এবিএম ক্যাবের জেলা শাখার সম্পাদক সামছুন্নবী তুলিপ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম আজাদ সহ আনসার ব্যাটালিয়ন সদস্য।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ও ভোক্তাদের ক্ষয়ক্ষমতার মধ্যে রাখতে জেলা প্রশাসনের নির্দেশে বাজার গুলোতে অভিযান চালানো হয়। জেলার বিভিন্ন বাজারে এই অভিযান অব্যাহত থাকবে।




