Uncategorized

বাঘাইছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। আগুনে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে নগদ ৩ হাজার টাকা, ৩ বান্ডিল ঢেউ টিন, ১ বস্তা চাউল, ৫ টি কম্বল বিতরন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় এই সহায়তা প্রদান করা হয়। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, উপজেলা আওয়ামীলীগের ভার্প্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন, উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমার প্রতিনিধি রুবেল চাকমা উপস্থিত ছিলেন। বুধবার রাত ৭ঃ৪০ মিনিটে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে জীবঙ্গছড়ায় আগুনের সুত্রপাত হয় বলে জানা যায়। বিজিবি, পুলিশ ও স্থানীয় জনসাধারনের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে নয়াব আলী, সাহালম, বশিরের ঘর সম্পূর্ণ ভষিভুত হয়ে আনুমানিক দশ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। পরবর্তি সময়ে আরো সহায়তার আশ্ব্যাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবিব জিতু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button