বাঘাইছড়িতে অসহায় এক পরিবারের পাশে দাড়িয়েছে বিজিবি মারিশ্যা জোন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অসহায় এক পরিবারের কন্যার বিয়েতে আর্থিক সহায়তা দিয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ২৭ বিজিবি জোন অফিসে বটতলী এলাকার নুরুন্নাহার বেগমের কন্যার বিয়ের খরচ বাবদ নগত ৫০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, পিএসসি, আর্টিলারি। এসময় বিজিবির বিভিন্ন পর্যায়ের জেসিওগন উপস্থিত ছিলেন। বিজিবি সূত্র জানায় খাগছড়ি সেনা রিজিয়নের শান্ত করন কর্মসূচী ও মারিশ্যা জোনের নিয়মিত জনকল্যান মূখী কাজের অংশ হিসেবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য যে ইতোপূর্বেও মারিশ্যা জোনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে সোলার প্যানেল, ঢেউটিন, ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। আগামী দিনেও এসব অসহায় ও দরিদ্র পরিবারের পাশ থাকবে মারিশ্যা জোন বলেন জোন অধিনায়ক।




