Uncategorized

বাংলায় মেতেছে সাসেক্স

কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান মাত্র একটি ম্যাচ খেলেই জয় করে নিয়েছেন ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের খেলোয়াড় কর্মকর্তাদের মন। আর হবেই বা না কেন? প্রথম ম্যাচেই যে মোস্তাফিজ দেখিয়েছেন তার মায়াবী কাটারের ঝলক।
মোস্তাফিজকে নিয়ে মুগ্ধতা আগেই প্রকাশ করেছেন অধিনায়ক লুক রাইটসহ সাসেক্সের বেশ কয়েকজন খেলোয়াড়র রকর্মকর্তা। ইংল্যান্ডে দলটির সমর্থকরাও মুগ্ধ এই টাইগার সেনানীর পারফরম্যান্সে। গত আইপিএলের সময় শুধু তার জন্যই বাংলা শিখেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার, কোচ টম মুডি, অলরাউন্ডার যুবরাজ সিংসহ অনেকে।
এবার সেই পথেই হয়তো হাঁটতে শুরু করেছে সাসেক্স কর্তৃপক্ষ।
মোস্তাফিজ দলের থাকায় বাংলাদেশী ক্রিকেট দর্শকদের মধ্যেও হু হু করে বেড়ে গেছে সাসেক্সের সমর্থন। সাসেক্সের পেসবুক পেজে গেলে দেখা যায় তার নজির। এদেশের মানুষের ক্রিকেটপ্রেম সর্বজনবিদীত। সাসেক্স কর্তৃপক্ষও তাই স্বাগত জানাচ্ছে তাদের বাংলাদেশী সমর্থকদের।
বাংলাদেশী সমর্থকদের উদ্দেশ্যে ক্লাবটির ফেসবুক পেজে খেলার সময়সূচি জানিয়ে একটি পোস্ট দেয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘আজকরে ম্যাচ শুরু হবে রাত ১১.৩০ টায়, আপনাদরে সর্মথনরে জন্য ধন্যবাদ!’
বাংলাদেশী ফেসবুক ব্যবহারকারীরাও দারুণ খুশি সাসেক্সের এই আন্তরিকতায়। অনেকেই বাংলাভাষা ব্যবহার করার জন্য ক্লাবটিকে ধন্যবাদ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button