Uncategorized

বাফুফের নতুন কর্মকর্তা পল স্মলি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টারের দায়িত্ব নিয়েছেন ইংল্যান্ডে জন্মগ্রহণকারী অভিজ্ঞ ফুটবল কোচ পল স্মলি । সোমবার সকালে ঢাকা এসেই বাফুফের কাছে দায়িত্ব গ্রহণের কথা জানান তিনি। তবে আনুষ্ঠানিক চুক্তি এখনো হয়নি।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আলোচনা করার পর সংবাদ মাধ্যমের সঙ্গে এ নিয়ে কথা বলেন তিনি। স্মলি বলেন, ‘এটিতো জানা কথা বাংলাদেশ প্রতিষ্ঠিত ফুটবল দলগুলো থেকে অনেক পিছিয়ে। তবে এজন্য বসে থাকার তো কিছু নেই। আমার কাজ হচ্ছে এসব প্রতিষ্ঠিত ফুটবল দলগুলো যে ধারায় তাদের উন্নয়নমূলক কাজগুলো করে থাকে, সেগুলো বাংলাদেশে প্রচলন করার চেষ্টা করা। এরজন্য ফিফা -এএফসির সহযোগিতার প্রয়োজন রয়েছে এবং সেগুলো তারা বাংলাদেশকে দেবে বলে আমি মনে করি।’
ইংলিশ ক্লাব পোর্টস মাউথের যুব একাডেমির ডিরেক্টার, নিউজিল্যান্ডের টেকনিক্যাল ডিরেক্টার এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের রিজিওনিল ডিরেক্টার হিসেবে কাজ করা স্মলি বর্তমানে অস্ট্রেলিয়া বসবাস করছেন। অস্ট্রেলিয়ান জাতীয় লিগের অবকাঠামো তৈরি করেছেন তিনি এবং দক্ষিণ কোরিয়া ও জাপানে তার ফুটবল কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে।
নিজের পরিচিতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেছি। পেশাদার ফুটবল খেলেছি এবং যুব পর্যায়ে আন্তর্জাতিক ফুটবলও খেলেছি। এরপর চার বছর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনে কাজ করেছি। আমি সেই সময়ে ইংলিশ এফএ-তে ছিলাম, যখন তারা পরিবর্তনের জন্য বিভিন্নমুখী কর্মকাণ্ড চালিয়েছিল। এরপর আমি চলে যাই নিউজিল্যান্ড। কোরিয়া এবং অস্ট্রেলিয়ায় ফুটবল উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করেছি। ইংলিশ এফএ তে যখন কাজ করেছি, তখন আমাদের মূল লক্ষ্য ছিল অন্যান্য দেশগুলোর ভালো এবং ইতিবাচক কর্মকাণ্ডগুলো শনাক্ত করে তা ইংল্যান্ডে প্রচলিত করা। আমি আশা করি, বাংলাদেশেও তা করতে পারবো। তাই এশিয়ার অন্যান্য ফুটবল দেশগুলো ফুটবল উন্নয়নে যা করছে, তার ছাপ আমি বাংলাদেশে রাখতে চাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button