slider

বাংলাদেশ প্রেসক্লাব ঝিকরগাছা কমিটি : ইদ্রিস সভাপতি, বাবু সেক্রেটারি

বিল্লাল হুসাইন,ঝিকরগাছা : ঝিকরগাছায় বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। ঝিকরগাছায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ৯-১০-২২ তারিখ (রবিবার) বিকালে সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সম্মীলনী মহিলা ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক কে এম ইদ্রিস আলিকে সভাপতি এবং সেবা সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে ইদ্রিস আলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলা শাখার আহবায়ক সাংবাদিক মতিয়ার রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার আশরাফুজ্জামান বাবু। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রেসক্লাব বাংলাদেশ সরকারের নিবন্ধনকৃত জাতীয় সংগঠন। এই সংগঠনের কোনো সদস্য নির্যাতনের শিকার হলে আমরা সারা দেশের সাংবাদিকবৃন্দ তার পাশে দাড়াবে। আজকের এই সভায় যে কমিটি আপনারা গঠন করলেন আগামী দিনগুলোতে তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে সঠিক ভাবে পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আগামী ২২ অক্টোবর শনিবার যশোর জেলা সম্মেলন সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button