
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জে পাথরভর্তি ভারতীয় ট্রাকসহ বিপুল পরিমান নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ ব্যাটালিয়নের সহকারী পরিচালক শেখ মনোয়ার হোসেনের নেতৃত্বে সোনামসজিদ বিওপির বিজিবির একটি চৌকস দল ১৮ এপ্রিল শনিবার রাত ১১টার দিকে ১৮৫/২ এস নং পিলার এলাকার পিরেজপুর গ্রামের মক্কা স্কেলের পশ্চিমে আলম ট্টের্ডাসের পার্কিং স্টোনে পাথরভর্তি ভারতীয় ট্রাক (wb65 d 8924) তল্লাশী করে ৫৯৩৫ বোতল ESkupdx ও faridyl নেশা জাতীয় ভারতীয় সিরাপ বস্তা থেকে উদ্ধার করে।
এ সময় ট্রাকের চালক পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। তবে পাথরভর্তি ট্রাক সহ উদ্ধার কৃত সিরাপের ব্যাপারে বিজিবির পক্ষ থেকে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে গত তিন মাসে ১০৫৩৫ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।



