sliderস্থানিয়

নবনিযুক্ত মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এড.জামিলুর রশিদ খান এর সাথে হরিরামপুর প্রেসক্লাবের মতবিনিময়

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: নবনিযুক্ত মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এড.জামিলুর রশিদ খান এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন-হরিরামপুর প্রেসক্লাব ও বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ।

১৯ এপ্রিল রবিবার বেলা ১২ টায় জেলা পরিষদে প্রশাসকের কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামিল বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি মানিকুর রহমান মানিক।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ মীর, কার্যনির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম, সদস্য-এসএম অপু, সদস্য-সৌরভ সাহা প্রমূখ।

উল্লেখ্য, মাদক-সন্ত্রাস ও ইভটিজিং এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে জেলা পরিষদের প্রশাসকের সাথে মতবিনিময়ে আলোকপাত করা হয়।

জেলা পরিষদের প্রশাসক এ্যাড.জামিলুর রশিদ খান জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মধ্য দিয়ে সমাজের অন্যায়, অসংগতি ও অনিয়ম-দূর্ণীতি রুখতে পারলেই আমাদের রাষ্ট্র ও সমাজ আলোকিত হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button