Uncategorized

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের নাম করণ হলো বাংলায়

বাংলাদেশ- আফগানিস্তানের প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের নাম রাখা হলো বাংলায়। সিরিজের মূল লোগোতেও ব্যবহার করা হবে বাংলা বর্ণ ও নাম। সঙ্গে অবশ্য ছোট করে ইংরেজিতেও সিরিজের নাম লেখা থাকবে।
এবারই প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজের নামকরণ হলো বাংলায়। সিরিজের নাম রাখা হয়েছে ‘রকেট ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সিরিজ’।
মঙ্গলবার সিরিজের টাইটেল স্পন্সর ও নামকরণ বিষয়েক এক সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানেই জানানো হয় যে, এবার সিরিজের নাম হচ্ছে বাংলায়।
এ দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী দুই বছরের স্পন্সর স্বত্ত্ব বিক্রি করেছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের কাছে। তারাই আগামী দুই বছর বাংলাদেশের সব আন্তর্জাতিক হোম সিরিজের স্পন্সর বিক্রি করবে।
জানা গেছে, দুই বছরের জন্য দেশের মাঠে অনুষ্ঠিতব্য সব সিরিজের টাইটেল স্পন্সরশিপ তারা ডাচ বাংলা ব্যাংকের কাছে ইতোমধ্যেই বিক্রি করে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button