Uncategorized

বরেন্দ্র সেচ প্রকল্পের সহকারী ম্যাকানিকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌর শহরের চাষকপাড়া মহল্লার ভাড়া বাসা হতে বরেন্দ্র সেচ প্রকল্পের সহকারী ম্যাকানিক হিসেবে কর্মরত বিশ্বজিৎ সরকার বিশ্ব(৪৭)নামে এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩১-ডিসেম্বর) সকালে এ লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়,বিশ্বজিৎ সরকার গোবিন্দগঞ্জ বি এম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানের মালিকানাধীন সার্থক ভিলা নামে বহুতল ভবনের নিচতলায় দীর্ঘদিন ধরে সিঙ্গেল সাবলেটে ভাড়া আছেন। তিনি রাজশাহী জেলার তনোর উপজেলার লালপুর ইউনিয়নের আড়াদিঘী এলাকার স্থায়ী বাসিন্দা, তিনি ঐ এলাকার সাধন চন্দ্র সরকারের পুত্র। তিনি বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের সহকারী ম্যাকানিক হিসেবে গোবিন্দগঞ্জ জোনে কর্মরত ছিলেন।
এ ঘটনা সম্পর্কে বাসার মালিক মোস্তাফিজুর রহমান জানায়,গতকাল বিকাল থেকেই ভাড়াটিয়ার রুমের ভিতর থেকে দরজা লাগানো দেখেছি এরপর আজ সকালেও দরজা বন্ধ দেখে সকালে ডাকাডাকির পর সাড়া না পাওয়ায় বাসার বেলকুনি হয়ে পেছন দরজা দিয়ে ঘরের ভিতর ঝুলন্ত লাশ দেখতে পাই। এরপর পুলিশকে খবর দেই। পুলিশ এসে দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
সরেজমিনে সকাল ১১টায় গিয়ে দেখা যায়,গোবিন্দগঞ্জ থানার তদন্ত ওসি মোস্তাফিজ দেওয়ান ও এস আই সজিব ঘটনাস্থলে লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট তৈরী করছে। জানতে চাইলে তদন্ত ওসি মোস্তাফিজ দেওয়ান জানান খবর পেয়ে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় বিশ্বজিৎ সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে।লাশের ময়নাতদন্ত সাপেক্ষে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে,তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাইল ফোনে পারিবারিক কোনো কলহ হতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।
লাশ উদ্ধারের সময় গোবিন্দগঞ্জ পৌর সভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর রিমন কুমার তালুকদার,২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button