Uncategorized

বদরগঞ্জ পৌর নির্বাচনে টাকা বিতরণকালে নারিকলে গাছ মার্কার কর্মীকে জরিমানা

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ পৌর নির্বাচনে অবৈধভাবে টাকা বিতরণকালে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী (নারিকেল গাছ) আজিজুল হকের এক কর্মীকে অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই কর্মীর নাম মনজুরুলইসলাম(৪০)। সে পৌরশহরের শঙ্করপুর এলাকার ঢাঙ্গারপাড়ার আজাদ আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে সে বালুয়াভাটা এলাকায় টাকা বিরণকালে লোকজন তাকে আটকায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার আট হাজার টাকা অর্থ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যাণ্ড রেহেনুমা তারান্নুম। এসময় তার কাছ থেকে উদ্ধার হওয়া নারিকেল গাছ মার্কার প্রার্থীর আরো আট হাজার টাকা জব্দ করা হয়। তবে নৌকা মার্কার কর্মীদের অভিযোগ-ওই সময় ৯৯০০ টাকাসহ নারিকেল গাছ মার্কার আরো এক কর্মীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলেও তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে অভিযোগ অ¯^ীকারকরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, তথ্য প্রমাণ না থাকায় তাকে শাস্তির আনা সম্ভব হয়নি।#

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button