Uncategorized
বদরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই কম্বল বিতরণ র্কাযক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট। এসময় উপস্থিত ছিলেন উপজেলা র্নিবাহী অফিসার মেহেদী হাসান, এসিল্যাণ্ড রেহেনুমা তারান্নুম, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা র্কমর্কতা গোলাম ফারুক, রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সোহানুর রহমান ও কমিউনিটি মবিলাইজার আতিয়ার রহমান প্রমুখ।



