খেলা
বঙ্গবন্ধু বিপিএলের লোগো উন্মোচন, উদ্বোধন ৮ ডিসেম্বর
শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের লোগো উন্মোচনের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করলো ‘বঙ্গবন্ধু বিপিএল’ হচ্ছে।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় প্যানপ্যাসিপিক সোনারগাঁ হোটেলে উন্মোচিত হয়ে গেল বিপিএলের স্পেশাল আসরের লোগো।
লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান শেখ সোহেল ও মিডিয়া কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস সহ আরও অনেকে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বর্ষ। ওই দিন প্রধানমন্ত্রী বিপিএলের উদ্বোধন করবেন।
নতুন আঙ্গিকের এবারের বিপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজি নেই। আয়োজন ও দল ব্যবস্থাপনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।



