বিনোদন

বক্স অফিসে রেকর্ড করল বরুণ ধাওয়ানের ‘জুড়য়া টু’

বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করেছে বরুণ ধাওয়ান অভিনীত ‘জুড়য়া টু’। আয়ের দিকে ১০০ কোটির মাইলস্টোন বেশ কয়েক দিন আগেই পেরিয়েছিল ছবিটি। এবার ২০০ কোটি টাকার ব্যবসা করে ফেলল এই ছবি।
সালমান খান, কারিশমা কাপুর, রম্ভা অভিনীত নব্বই দশকের হিট ছবি ‘জুড়য়া’-র রিবুট হল ‘জুড়য়া টু’।
ভারত ছাড়াও সারা বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তি পাওয়ার পর থেকেই যেন বিশ্বজুড়ে ‘জুড়য়া টু’-র ঝড় চলছে। আর তার প্রভাব পড়েছে বক্স অফিস কালেকশনেও।
সম্প্রতি পাইরেসির বিরুদ্ধে গর্জে উঠেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। ভক্তদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, তারা যদি সত্যিই সিনেমাকে ভালোবেসে থাকেন, তা হলে যেন আইনি মাধ্যমেই ছবি দেখেন। কোনো বেআইনি পথে নয়।
সিনেমায় বরুণের সঙ্গে রয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও পরীনীতি চোপড়া। টাইমস অব ইন্ডিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button