বিনোদন

অন্তর্জালে তুফান ছোটালেন সানি লিওন

বিশ্বজুড়েই রয়েছে সানি লিওনের ভক্ত ও অনুরাগী। তবে দক্ষিণ ভারতে তাঁর রয়েছে আলাদা কদর। আর যদি দক্ষিণী সুপারস্টার মাম্মুত্তির সঙ্গে জুটি বাঁধেন এই অভিনেত্রী, তবে কী হতে পারে বলুন তো? পর্দায় এ যুগলের উপস্থিতি সর্বত্র পাগলামি ছড়িয়েছে!
দক্ষিণ ভারতের ভক্তরা তাঁর জন্য কতটা পাগল, তা জানানোর জন্যই সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন সানি লিওন, বিশেষ করে মালয়ালাম দর্শক মাম্মুত্তির সঙ্গে তাঁর যুগলবন্দি দেখার জন্য মুখিয়ে ছিলেন। একটি গানে মাম্মুত্তির সঙ্গে সানির অনবদ্য নাচ লাখো ভক্তের হৃদয়ে ঝড় তুলেছে।
নির্মাতারা সম্প্রতি গানটির ভিডিও শেয়ার করেছেন। আর বরাবরের মতো এই গানেও সানি লিওন আগুনঝরা। এই সিনেমার অনেক সহ-অভিনেতাই তাঁর সঙ্গে নাচতে আগ্রহভরে অপেক্ষা করছিলেন। সানির নানা রঙের বাহারি পোশাকও ভক্তদের নজর এড়ায়নি।
‘মধুরা রাজা’ সিনেমা দিয়ে মালয়ালাম চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করছেন সানি লিওন। এই সিনেমার ‘মোহা মুন্দিরি’ গানটি এখন টক অব দ্য টাউন।
‘মধুরা রাজা’ ছাড়াও ‘রঙ্গিলা’ নামের আরেকটি মালয়ালাম সিনেমার সঙ্গে চুক্তি সেরেছেন সানি লিওন। এ দুটো ছাড়াও তামিল সিনেমা ‘বীরমাদেবী’ রয়েছে তাঁর ঝুলিতে। এ ছবিটি তামিল ছাড়াও হিন্দি, মালয়ালাম, কন্নড় ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। বোঝাই যাচ্ছে, বলিউডে সাড়া ফেলার পর এবার দক্ষিণী অঙ্গনে তুফান ছোটাতে চলেছেন এ লাস্যময়ী। সূত্র : ডিএনএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button