শিরোনাম

ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিক্ষোভ মিছিলটি শহরের ট্রাংক রোডে আদালতের সামনের সড়ক থেকে শুরু হয়ে শান্তি কোম্পানী রোডে গিয়ে শেষ হয়।
এমসি কলেজে ছাত্রলীগ নেতা-কর্মীদের দ্বারা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীকে গণধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল করেছে তারা।
ছাত্রদলের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন মিছিলে নেতৃত্ব দেন।
মিছিলে সহ-সভাপতি আব্বাস পাটোয়ারি, ইমরান হায়দার মান্না, যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারি, রশিদ আহম্মদ মজুমদার, সাইফুল ইসলাম জিকু, তাজুল ইসলাম পাভেল, রাজন মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক হামিদ বেগ, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, ধর্ম সম্পাদক রিয়াদ মজুমদার, গণশিক্ষা সম্পাদক জাবেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button