খেলা

ফেডারেশন কাপ : সাডেন ডেথে মোহামেডানকে হারিয়ে সেমিতে সাইফ স্পোর্টিং

দারুণ রোমাঞ্চ উপহার দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সাইফ স্পোর্টিং ক্লাবের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। টাইব্রেকারে গড়ানো ম্যাচটার ফল নির্ধারণ হলো সাডেন ডেথে। যেখানে জয় তুলে নিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনাল নিশ্চিত করল সাইফ স্পোর্টিং।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টাইব্রেকারে ৭-৬ গোলে জয় তুলে নেয় সাইফ। নির্ধারিত সময়ে দুই দলের খেলা ২-২ গোলে ড্র ছিল।
ম্যাচের প্রথমার্ধেই হয় চার গোল। আতিকুজ্জামানের গোলে মাত্র দুই মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। তবে ৭ মিনিটেই সমতায় ফেরে সাইফ স্পোর্টিং। গোল করেন নাইজেরিয়ান ডিফেন্ডার এমানুয়েল।
৪৪ মিনিটে ফের মোহাডেমকে সমতা এনে দেন মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাত।
২-২ গোলে সমতায় শেষ হয় প্রথমার্ধ। এরপর দ্বিতীয়ার্ধে ও অতিরিক্ত সময়ে কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে নির্ধারণ হয় ফল।
পাঁচ শটের টাইব্রেকারে সাইফ স্পোর্টিংয়ের ইকেচুকু কেনেথ, শাহেদুল আলম শাহেদ, জন ওকোলি, এমানুয়েল আরিয়াচুকু লক্ষ্যভেদ করেন। ক্রসবারে মেরে হতাশ করে ইয়াসিন আরাফাত।
মোহামেডানের সুলেমান দিয়াবাতে, উরু নাগাতা, হাবিবুর রহমান সোহাগ, মোহাম্মদ মিঠু জাল খুঁজে পান। দ্বিতীয় শটে মিস করেন আমিনুর রহমান সজীব।
সাডেন ডেথে মোহামেডানের পক্ষে কৌলিদিয়াতি, আমির হাকিম বাপ্পী লক্ষ্যভেদ করেন। আতিকুজ্জামান মারেন বাইরে। সাইফের পক্ষে রহিম উদ্দিন, রহমত মিয়া, সিরোজুদ্দিন রাভমাতুল্লায়েভ লক্ষ্যভেদ করেন।
শেষ চারে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং। শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়ে সেমিতে ওঠে চট্টগ্রাম আবাহনী।
দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button