slider

ফুলবাড়ীতে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক- ১ জন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ বোতল ফেনসিডিলসহ শফিকুল ইসলাম শফি(৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি ফুলবাড়ী উপজেলার মধ্য রাবাইতারী এলাকার নুর ইসলামের পুত্র।
পুলিশ জানায়, মঙ্গলবার(৮ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই রাহাত আলম, ইয়াসিন আলীসহ সংগীয় ফোর্স মধ্য রাবাইতারী এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম শফিকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলুর রহমান জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button