বিবিধশিরোনাম

ফিলিপাইনে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তার দেশে প্রকাশ্যে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এরইমধ্যে তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন। এর ফলে দেশটিতে ধূমপানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার পথ সুগম হচ্ছে।
দুতের্তের নির্বাহী আদেশ অনুসারে, ফিলিপাইনের সমস্ত জনবহুল জায়গা, স্কুল, পার্ক ও শিশুদের সমাগম হয় এমন জায়গার ১০০ মিটারের মধ্যে সিগারেট খাওয়া ও বিক্রি করা বন্ধ হচ্ছে। নির্বাহী আদেশ গতকাল প্রকাশ করা হয়েছে এবং ৬০ দিনের মধ্যে তা কার্যকর হবে।
গত বছর দুতের্তে ক্ষমতায় আসার পর দেশে ধূমপান বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরইমধ্যে তিনি মাদক-বিরোধী অভিযান চালিয়ে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি পেয়েছেন। সুত্র ঃ পার্স টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button