খেলা

ফাইনালে রানারআপ বাংলাদেশের যুবারা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৫ রানে হেরে রানারআপ হয়েছে বাংলাদেশের যুবারা। ভারতের দেয়া ১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০১ রানে অল আউট হয়ে গেছে টাইগার যুবারা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এ নিয়ে আট আসরের মধ্যে সাতবার চ্যাম্পিয়ন হল ভারত।
একবার তারা পাকিস্তানের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়। একবার চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। ফাইনালে ভারত কখনো হারেনি।
বাংলাদেশ দল প্রথমবার ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত হেরে যায় আকবর আলীর নেতৃত্বাধীন দলটি।
শনিবার শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মিতুঞ্জয় চৌধুরীর গতি আর শামিম হোসেনের স্পিনে কাবু হয়ে ৩২.৪ ওভারে ১০৬ রানে অলআউট ভারত।
টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। এরপর খেলায় ফেরার পরিবর্তে নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৭৮ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে চলে যায় বাংলাদেশি যুবারা।
জয়ে জন্য শেষ দিকে ১৭৩ বলে প্রয়োজন ছিল ২৯ রান। হাতে ছিল মাত্র ২ উইকেট। সেই অবস্থা থেকে অসাধারণ ব্যাটিং করে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান তানজীব হাসান সাকিব ও রকিবুল হাসান।
জয়ের জন্য শেষ দিকে প্রয়োজন ছিল মাত্র ৬ রান। খেলার এমন অবস্থায় পর পর দুই উইকেট হারায় বাংলাদেশ। ৫ রানে হেরে শিরোপা বঞ্চিত বাংলাদেশ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button