sliderস্থানিয়

ফরিদপুর-২ আসনে খেলাফত মজলিসের মটর শোভাযাত্রা

বিধান মন্ডল (ফরদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মটর সাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী (ধলা হুজুর)। সকাল ১০টায় নগরকান্দা এম.এন একাডেমী মাঠ থেকে তার নেতৃত্বে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের হয়।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে তার নির্বাচনী এলাকা ফরিদপুর-২ (সালথা-নগরকান্দায়) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার সূচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিক্সা মার্কার প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী (ধলা হুজুর)।

শোভাযাত্রাটি নগরকান্দা ও সালথা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত মোটরসাইকেল, বিভিন্ন যানবাহন এবং বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এসময় আল্লামা শাহ আকরাম আলী (ধলা হুজুর) এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতি হিলাল সাহেব, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত আলী, ফরিদপুর জেলা সভাপতি মুফতি আমজাদ হোসাইন, জেলা সেক্রেটারী মুফতি আবু নাছির আয়ুবি, নগরকান্দা উপজেলা সভাপতি মুফতি আসাদুজ্জামান, সেক্রেটারী মাওলানা আব্দুল মান্নান, সালথা উপজেলা সভাপতি মুফতি মফিজুর রহমান, সেক্রেটারী মুফতি কামরুজ্জামান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button