sliderস্থানিয়

ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে গঠন করা হয়েছে ‘ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন’।

শনিবার (১৮ এপ্রিল) বিকালে ফরিদপুর শহরের মুজিব সড়কস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নতুন এ কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ‘দ্যা গ্লোবাল নেশন ও দৈনিক আমাদের মাতৃভূমি’র প্রতিনিধি- শেখ ফয়েজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ‘দ্যা ডেইলি অবজারভার’ এর প্রতিনিধি- আমিনুল ইসলাম বাবু।

সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাব এর সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি শেখ ফয়েজ আহমেদ।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দৈনিক খবর এর প্রতিনিধি-আবুল হোসেন (সহ-সভাপতি-১),
উত্তরাধিকার৭১ নিউজ ডটকম এর প্রতিনিধি- রিয়াজুল ইসলাম রিয়াজ (সহ-সভাপতি-২), দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি- এ.এস.এম জুনায়েদ (যুগ্ন সম্পাদক), আজকের বিজনেস বাংলাদেশ এর প্রতিনিধি- মো: মাহফুজুর রহমান বিপ্লব ও দৈনিক সকাল বেলার প্রতিনিধি- এস এম সাহান (সাংগঠনিক সম্পাদক), দৈনিক মানবজমিনের প্রতিনিধি- মনির হোসেন পিন্টু (তথ্য ও প্রযুক্তি সম্পাদক),বাংলা সংবাদ এর প্রতিনিধি- খন্দকার কামাল হোসেন (কোষাধ্যক্ষ), দৈনিক বাঙ্গালী খবরের প্রতিনিধি- মো: আবুল হাসনাত (প্রচার সম্পাদক), টোয়েন্টি ফোর নিউজ ডটকম এর প্রতিনিধি- মো: আবুল কালাম আজাদ (দপ্তর সম্পাদক)।

এছারাও সংগঠনের নির্বাহী সদস্যরা হলেন, দৈনিক উৎসব চিত্র’র প্রতিনিধি- মো: হায়দার আলী খান, দৈনিক আমার সংবাদ এর প্রতিনিধি- এ. কে রফিকউদ্দীন দিপু, দৈনিক ডাকার সময় এর প্রতিনিধি- সাজ্জাদ হোসেন ও
পিপলস নিউজ এর প্রতিনিধি- অহিদুজ্জান মোল্যা।

সাধারণ সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ে ঐক্যের কোনো বিকল্প নেই। পাশাপাশি তারা সকল সাংবাদিককে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান।

সংগঠনের নব-নির্বাচিত সভাপতি শেখ ফয়েজ আহমেদ তার বক্তব্যে বলেন, “সাংবাদিক ইউনিয়ন’কে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করতে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করবো। শুধু তাই নয় সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সর্বদা আপসহীন ভূমিকা পালন করা হবে।”

সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু বলেন, “আসরা সকলের সহযোগিতা নিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংগঠন গড়ে তুলতে চাই। একইসাথে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও কল্যাণে আমরা বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবো।”

সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button