Uncategorized
ফটিকছড়িতে চিকিৎসক করোনায় আক্রান্ত

সংবাদদাতা, ফটিকছড়ি(চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে এবার ৩৫ বছর বয়সী এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। করোনা পরীক্ষায় তার পজেটিভ এসেছে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলিয়াছ চৌধুরী বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা যায়, আক্রান্ত চিকিৎসকের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তবে তিনি চাকরির সুবাদে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে বসবাস করতেন।




