Uncategorized

রংপুরে আরপিএমপি‘র উদ্যোগে বিনামূল্যে করোনা পরীক্ষা কেন্দ্র স্থাপন

রংপুর প্রতিনিধি : রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বিনামূল্যে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য করোনা পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। আরপিএমপি প্রতিষ্ঠার তৃতীয় বর্ষে পদার্পণে সেবাপক্ষ উপলক্ষে এই উদ্যোগ নেয়া হয়েছে । মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর মেডিকেল মোড় যাত্রী ছাউনিতে বিনামূল্যে করোনা পরীক্ষা কেন্দ্র স্থাপন ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আরপিএমপ‘র অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এসময় তিনি সাংবাদিকদের জানান, মানুষ যাতে সহজে করোনা পরীক্ষা করাতে পারে, সেজন্য মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে করোনা পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হলো। সম্পূর্ণ বিনামূল্যে রংপুর নগরীর মানুষজন এই সুবিধা গ্রহন করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আরপিএমপি'র উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উজ্জ্বল চক্রবর্তী, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জমির উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) ফরহাদ ইমরুল কায়েস, ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button