Uncategorized
মুন্সীগঞ্জে আরও ২৩ জনের করোনা শনাক্ত

সংবাদদাতা, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে শুক্রবার নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৪ জনে।
বেলা সাড়ে ১২টার দিকে সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১২০ জনের নমুনা থেকে ২৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে জেলা সদরে সর্বোচ্চ ১৪ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেলার টঙ্গীবাড়ি উপজেলায় ৩ জন এবং লৌহজং, শ্রীনগর ও সিরাজদীখান উপজেলায় ২ জন করে করোনায় আক্রান্ত হয়।




