
রতন রায়হান, রংপুর: প্রেসক্লাব কাউনিয়ার নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউনিয়ার সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অদ্য (১০ জুলাই) বৃহস্পতিবার বিকেলে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় সুশীল সমাজের নেতৃবৃন্দরা বলেন, নবগঠিত কমিটির মাধ্যমে প্রেসক্লাব কাউনিয়ায় পেশাদার সাংবাদিকতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এই কমিটি আরও সুসংগঠিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও জনস্বার্থ রক্ষায় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
১৯৮৩ সালে প্রেসক্লাব কাউনিয়া প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মৃত্যুবরণকারী সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে প্রেসক্লাব নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন এবং স্থানীয় সমস্যা, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ঠিকাদার মানিক সরকার, মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল হামিদ, হারাগাছ প্রেসক্লাব সভাপতি আয়নাল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা রাশিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মুক্তি, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম সদরুল, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনু সরকার, মোশারফ হোসেন রকসি এবং ক্রীড়া সংগঠক সাইদুজ্জামান বাবু, ব্যবসায়ী লতিফ, শাহাজুল ইসলাম, মাহাবুব আলমসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।




