প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ স্বাধীন ভাবে কাজ করতে পারবেন-অধ্যক্ষ আবদুল মজিদ এমপি

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ, ২৩ জানুয়ারি মঙ্গলবার হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ স্বাধীন ভাবে কাজ করতে পারবেন। কোনো কর্মকর্তার উপর প্রভাব বিস্তার না করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে কোনো প্রকার অপরাধের সাথে যে-কেউ জড়িত হলে ছাড় না দেওয়ার কথাও কঠোর ভাবে ব্যাক্ত করেছেন। ৩০ জানুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগদান এবং সাফল্য কামনা করে তিনি সকলের দোয়া প্রত্যাশা করেন পরে উপজেলা উন্নয়ন ও সমন্বয় মাসিক সভায় তিনি অংশ গ্রহণ করেন। সভা দুটোতে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান, ওসি মোঃ জয়নাল আবেদীন, পৌর মেয়র এডভোকেট নজরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, বীর মুক্তিযোদ্ধা সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ ও প্রশাসনের ভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।




