খেলাশিরোনাম

প্রধানমন্ত্রীর সঙ্গে টাইগারদের সাক্ষাৎ

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এরপর বিশ্বকাপ মিশন। সব মিলিয়ে প্রায় আড়াই মাস ব্যস্ত সূচি পার করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ হবে ৫-১৭ মে। এরপর আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে চলে যাবে মাশরাফিবাহিনী। বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় গণভবনে পৌঁছান তারা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর সাথে এ সৌজন্য সাক্ষাতে ক্রিকেটাররা ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও কোচরা উপস্থিত আছেন।ইতিমধ্যে মাশরাফিদের উদ্দেশে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বকাপে আত্মবিশ্বাস রেখে খেলবে। কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই। লম্বা সময় সেখানে থাকতে হবে। মনোযোগ ধরে রাখবে।
সাক্ষাৎ শেষে গণভবনে প্রধানমন্ত্রী ও ক্রিকেটাররা একসঙ্গে দুপুরের খাবার খাবেন। এর পর বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বকাপের আগে আয়ার‍ল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী ৫ মে দেশ ছেড়ে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে টাইগাররা।
এর আগে, সোমবার(২৯ এপ্রিল) বিশ্বকাপের জন্যে বাংলাদেশের জার্সি উন্মোচন করে বিসিবি।এদিন মিরপুরে মাশরাফির হাতে নতুন জার্সি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button