রংপুর বিভাগের পাঁচ জেলার ৫৬ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রংপুর, কুড়িগ্রাম, লালমনিহাট, গাইবান্ধা ও নীলফামারী জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা সনাক্ত হয়েছে । আক্রান্তদের মধ্যে পুলিশ, নার্স, চিকিৎসক, সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন বয়সের নারী, পুরুষ শিশু ও বৃদ্ধ রয়েছেন। আক্রান্তদের মধ্যে রংপুরে ৩২ জন, কুড়িগ্রামে ১২ জন, লালমনিরহাটে নয় জন, গাইবান্ধায় দু’জন ও নীলফামারীতে এক জন রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু মঙ্গলবার জানান, রংপুর সিটি করপোরেশন এলাকায় ২৯ জন, হারাগাছে এক জন, পীরগঞ্জ এক জন, মিঠাপুকুরে এক জন করোনায় আক্রন্ত হয়েছেন।
অপরদিকে কুড়িগ্রাম সদর উপজেলায় সাত জন, চিলমারী উপজেলায় এক জন, ফুলবাড়ী উপজেলায় চার জন, লালমনিরহাট সদর উপজেলায় নয় জন, গাইবান্ধা সদর উপজেলায় দু’জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নীলফামারী জেলার এক রোগী রয়েছেন।




