slider

প্রকল্প কাজের পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মো. নজরুল ইসলাম,মানিকগঞ্জ : নারী-পুরুষে বৈষম্য হ্রাস করি, নারীবান্ধব বহুত্ববাদি সমাজ গড়ি”এই ধরনের স্লোগানকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক মানিকগঞ্জ সদর, সিংগাই, হরিরামপুর ও ঘিওর অঞ্চলে দীর্ঘদিন ধরে কাজ করছে। তারই ধারবাহিকতায় সিংগাইর উপজেলার বায়রা ইউপি ও সিংগাইর পৌরসভা এবং মানিকগঞ্জ পৌরসভায় Promoting plurastic Culture and practice for a Gen der Sensitized Socity নামে একটি প্রকল্প নারীবান্ধব সমাজের জন্য বহুত্ববাদি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে উন্নয়ন করতে চায়। প্রকল্প কাজের পর্যালোচনায় বারসিক মানিকগঞ্জ রিসোর্স সেন্টার এর আয়োজনে ১১ ও ১২ মে বারসিক সিংগাইর রিসোর্স সেন্টার মিলনায়তনে সকাল ৯.৩০ মি. বিকেল ৫.০০ ঘটিকা পর্যন্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সহায়কের ভূমিকা পালন করেন বরসিক পরিচালক সৈয়দ আলী বিশ^াস, সহযোগী সহায়কের ভূমিকায় ছিলেন বারসিক আঞ্চরিক সমন্বয়কারি বিমল রায়, কর্মসূচি সমন্বয়ক শিমুল কুমার বিশ্বাস ও প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম। পরিকল্পনা মূল্যায়ন ও কর্মসূচি বিশ্লেষণ বিষয়ক রি-অরিয়েন্টশন কর্মশালার শুরুতেই দেশাত্ববোধক গান ও ভিন্নধর্মী পরিচিতি পর্বের মাধ্যমে শুরু হয়। কর্মশালায় মূল বিষয়গুলোর মধ্যে জেন্ডার বিশ্লেষণ, সংবেদনশীলতা, সামাজিক ও প্রাকৃতিক সহিংসতা, জলবায়ু পরিবর্তন ও নারী, জলবায়ু ন্যায্যতা,লোকায়ত জ্ঞান চর্চা, বহুত্ববাদি সমাজ, প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য, সমাজ কাঠামো, পলিসি এডভোকেসি,স্টেক হোল্ডার বিশ্লেষণ ও মবিলাইজেশনসহ প্রকল্পের নির্ধারিত কাজের মথ্যে থেকে সভা/মতবিনিময়, সংলাপ, কর্মশালা, প্রচারমূলক কর্মসুচী বিষয়ক কাজগুলো নিয়ে আরো অধিক গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়।
অংশগ্রহনকারিরা অংশগ্রহনমূলকভাবে প্রত্যেকটি বিষয়ের ওপর আলোচনা করেন। সহায়ক সৈয়দ আলী বিশ্বাস বিষয়গুলো নিয়ে অধিক বিশ্লেষন ও পর্যালোচনার জন্য গ্রুপ ওয়ার্ক বিকল্প ভিন্ন কায়দা অবলম্ভন করে কর্মশালাকে সম্মৃদ্ধ করেন। কর্মশালায় কর্মীরা তাদের কাজের দক্ষতা ও সংবেদশীলতা আরো বৃদ্ধি করে বারসিক এর সাথে সম্পৃক্ত জনগোষ্ঠীর জননেতৃত্বের কৌশলকে আরো বেগবান করতে চায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button