আন্তর্জাতিক সংবাদশিরোনাম

প্যারিসের জলবায়ু আন্দোলনে সংঘর্ষ

ফ্রান্সের প্যারিসে পুলিশের সাথে নৈরাজ্যবাদী বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। জলবায়ু আন্দোলনে ‘অনুপ্রবেশ’ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সময় ২১ সেপ্টেম্বর, শনিবার শান্তিপূর্ণ জলবায়ু আন্দোলন নস্যাৎ করে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি করে নৈরাজ্যবাদী বিক্ষোভকারীরা। সহিংসতায় মোড় নেয়ায় জলবায়ু পরিবর্তনে পদক্ষেপের দাবিতে আন্দোলন থেকে অনেকেই সরে যান।
এ সময় নৈরাজ্যবাদী বিক্ষোভকারীরা বিভিন্ন ভবনে ইট-পাটকেল ছুড়তে থাকে। তারা আগুন জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ শুরু করে। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। গ্রেপ্তার করা হয় এ সময় শতাধিক বিক্ষোভকারীকে।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, জলবায়ু আন্দোলনের মিছিল ও অবসর ভাতা সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভের অনুমতি দেয়া হয়েছিলো। তবে এসব আন্দোলনে সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রবেশ করার বিষয়টি অবৈধ বলেও জানায় তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button