খেলা

পেরেরাকে ক্ষতিপূরণ দেবে আইসিসি

ডোপ টেস্টে পজিটিভ প্রমাণ করে কুশল পেরেরাকে সাময়িক নিষিদ্ধ করার পর চার বছরের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছিল আইসিসি। কিন্তু পেরেরার আইনজীবীদের চ্যালেঞ্জের কারণে কাতারে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাবরেটরিতে আবারো পরীক্ষা করিয়ে ড্রাগ নেয়ার কোন প্রমাণ না থাকায় বাধ্য হয়ে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল আইসিসি।
শুধু তাই নয়, পেরেরাকে এমন হয়রানি করার জন্য তার প্রতি দুঃখপ্রকাশ করেছিল আইসিসি এবং আশ্বাস দিয়েছিল যথাযথ ক্ষতিপূরণ দেয়া হবে পেরেরাকে। এরই ধারাবাহিকতায় এবার তাকে পাঁচ লাখ পাউন্ড ক্ষতিপূরণ দিতে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
স্কটল্যান্ডে আইসিসির বার্ষিক সভায় অনেক গুরুত্ব পায় পেরেরা ইস্যু। সেখানে আইসিসির প্রধান নির্বাহী দুঃখ প্রকাশ করে বলেন, ‘যে পরিস্থিতির মধ্য দিয়ে পেরেরাকে যেতে হয়েছে সেটার জন্য আমরা অনুতপ্ত। তবে যে সময়টুকু তাকে নিষেধাজ্ঞার মধ্য দিয়ে পার করতে হয়েছে সেটার যথাযোগ্য মূল্যায়ন করা হবে। তাছাড়া ভুলের কারণে পেরেরার প্রায় পাঁচ লাখ পাউন্ডের মতো ক্ষতি হয়েছে। আর সেটার পুরোটাই তাকে ক্ষতিপূরণ হিসেবে দেয়া হবে।’
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে গেল বছরের শেষের দিকে মাদক নেয়ার অভিযোগ অঠে পেরেরার বিরুদ্ধে। আইসিসি তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠালে মিলে মাদকের সত্যতা। কিন্তু পেরেরা নিজেকে নির্দোষ দাবি করে কাতারের পরীক্ষাগারে নমুনা পাঠান হয় পেরেরা। সেখানেই মুক্তি মিলে পেরেরার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button