খেলা

সেরাদের তালিকায় মাশরাফি-সাকিব

আন্তর্জাতিক ক্যারিয়ারে দেড় দশক কাটিয়ে ফেলেছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় সুপার স্টার মাশরাফি বিন মর্তুজা। ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ই এখন তার অবস্থান। এমন সময়েও র‍্যাঙ্কিংয়ে চমক দেখালেন তিনি। উঠে এলেন ওয়ানডের সেরা বোলারদের তালিকায় ১৬ নম্বরে। সাকিব আছেন চার নম্বরে।

সম্প্রতি প্রকাশিত আইসিসির র‍্যাঙ্কিংয়ে সেরা ওয়ানডে বোলিংয়ে ১৬ নম্বরে তিনি। অথচ মাশরাফি তার ক্যারিয়ারের সেরা ফর্মের তুলনায় এখন অর্ধেকও নন। ইনজুরির আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত মাশরাফির এমন উন্নতি নিশ্চয়ই দারুণ খুশির খবর।

চলতি বছর এখনো কোনো ওয়ানডে খেলেনি বাংলাদেশ। তারপরও মাশরাফির এমন উন্নতি অভাবনীয়। ওয়ানডে বোলিংয়ে উন্নতি করেছেন সাকিব আল হাসানও। ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা সাকিব শুধু বোলিংয়ে আছেন চার নম্বরে।

শরাফির ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং- নয়। ২০০৯ সালে এই র‍্যাঙ্কিংয়ে ছিলেন তিনি। এর আগের বছর ওয়ানডেতে সংগ্রহ করেছিলেন ৪৯ উইকেট। ওই বছরে যা সর্বোচ্চ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড ছিলো।

ওয়ানডে বোলিংয়ের এক নম্বরে আছেন সুনিল নারাইন। ৭৫৯ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে তিনি। ৭৩১ ও ৭০১ রেটিং পয়েন্ট নিয়ে দুই ও তিন নম্বরে আছেন ট্রেন্ট বোল্ট ইমরান তাহির।

শীর্ষ ৫০-এ বাংলাদেশের আছেন আরাফাত সানি (৪৩), রুবেল হোসেন (৪৪) ও মুস্তাফিজুর রহমান (৪৬)। ওয়ানডে ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা মুশফিকুর রহিম। তিনি আছেন ১৯ নম্বরে। ২০ নম্বরে সৌম্য সরকার। তামিম ইকবাল ২৪ নম্বরে, সাকিব আছেন ৩০ নম্বরে। সেরা ৫০-এ আছেন নাসির (৪২) ও মাহমুদুল্লাহ রিয়াদও (৪৯)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button