slider

পেন্নাই স্কুল পরিদর্শনে ইউএনও

দাউদকান্দি (কুমিল্লা)সংবাদদাতা: বুধবার দাউদকান্দি পেন্নই সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম, পরিদর্শনকালে তিনি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। ইউএনওকে স্বাগত জানান স্কুলের প্রধান শিক্ষক শেলিনা আক্তার, তিনি তাঁকে নানাবিধ বিষয়ও অবহিত করেন।

উল্লেখ্য শেলিনা আক্তার এখানে যোগদানের আগে স্কুলটি সরকারি হলেও পড়াশোনার জন্য মানসম্মত পরিবেশ ছিল না। স্কুলের জায়গা থাকলেও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে স্বল্পসংখ্যক শিক্ষার্থী ছিল স্কুলটিতে।শেলিনা আক্তার সময়োপযোগী বাস্তব সম্মত বলিষ্ঠ উদ্যোগ গ্রহণের পর প্রশাসনের সহযোগিতায় আজকের নান্দনিক পরিবেশ। খেলাধুলা এবং পার্কেরও ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে।

দৃশ্যমান নান্দনিক পরিবেশ এবং গুণগত মান বজায় থাকায় শিক্ষা সংশ্লিষ্ট জেলা উপজেলার উর্ধতন কর্তৃপক্ষ বরাবরই পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করে থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button