অর্থনৈতিক সংবাদশিরোনাম

পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৭০ টাকা

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুদিনের ব্যবধানে পাইকারি বাজারে দাম কমেছে ৭০-৮০ টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। আমদানি করা চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়। পাইকারি বাজারে পেঁয়াজের দাম যে হারে কমেছে সেই অনুপাতে খুচরা বাজারে দাম কমেনি।
পেঁয়াজ ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে বাজারে নতুন দেশি পেঁয়াজ উঠতে শুরু করেছে। সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করছে। পাশাপাশি পেঁয়াজের কারসাজিকারীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে বিভিন্ন সংস্থা। এসব কারণে বাজারে পেঁয়াজের দাম কমছে। দাম কমার এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে যাবে।
সরেজমিনে জানা যায়, বাজারে এখন সবচে বিক্রিত মিয়ানমারের পেঁয়াজ দাম কমে আসায় চীন, মিশর ও তুরস্কের পেঁয়াজের দামও কমেছে। এসব পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি ১১০ থেকে ১৩০ টাকায়। সোমবার (১৮ নভেম্ব) শ্যামবাজারে পাইকারি দরে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ১৫০-১৬০ টাকা। দুদিন আগেও এর দাম ছিল ২১০-২৩০ টাকা। নতুন দেশি পেঁয়াজ (ঈশ্বরদীর) ১১০-১২০ টাকা। আমদানি করা চায়নার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা।
এদিকে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও এখনও পুরোপুরি প্রভাব পড়েনি খুচরা বাজারে।
রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, মতিঝিল, খিলগাঁও, মুগদা, সেগুনবাগিচা, ধানমন্ডি এলাকার বাজারগুলোতে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ২০০-২২০ টাকা। আমদানি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা।
শ্যামবাজারে পাইকারি পেঁয়াজের দাম কমলেও কারওয়ানবাজারে এখনও বেশি দামে বিক্রি হচ্ছে। কারওয়ানবাজারের পেঁয়াজের পাইকার শরিফুল ইসলাম জানান, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকা। এর কারণ হিসেবে বেশি দামে কেনার অজুহাত জুড়ে দেন তিনি।
আড়তদাররা বলছেন, তিন কারণে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। একটি হচ্ছে, বিভিন্ন দেশ থেকে সরবরাহ আগের চেয়ে বেড়েছে, বিমানে করে পেঁয়াজ আসা এবং মানুষের পেঁয়াজ খাওয়া কমিয়ে দেয়ায় বাজারে চাহিদা কমেছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, সংকটকে পুঁজি করে কিছু কারসাজিকারী পেঁয়াজের বাজার অস্থির করে তোলে। অধিদফতরের অভিযানে তার প্রমাণ মিলেছে। অনৈতিকভাবে দাম বাড়ানোর অপরাধে ইতোমধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছি। একই সঙ্গে তাদের সতর্ক করা হয়েছে। আগামীতে এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে কঠোর শাস্তি দেয়া হবে।
এদিকে মিসর থেকে কার্গো বিমানযোগে পেঁয়াজ আমদানির প্রথম চালান ঢাকায় পৌঁছাবে আগামীকাল মঙ্গলবার। এতে পেঁয়াজের দাম আরও কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button